করোনায় টেলিফোন সুবিধা পাচ্ছে কারবন্দিরা

২৬ মার্চ, ২০২০ ২০:২১  
নভেল করোনাভাইরাস মহামারী ঠেকাতে দেশ প্রায় অবরুদ্ধ। সৃষ্টি হয়েছে উদ্বেগজনক পরিস্থিতি। এই পরিস্থিতেতে পরিবারের সদস্যদের সঙ্গে কারা বন্দীদের সাক্ষাতের সুযোগ কমে আসায় টেলিফোনে কথা বলার ব্যবস্থা করেছে কারা কর্তৃপক্ষ। ফলে প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কারা কর্মকর্তাদের উপস্থিতিতে শুধু পরিবারের সদস্যদের সাথে কথা বলতে পারবেন বন্দীরা। আপৎকালীন সময় শেষ না হওয়া পর্যন্ত এই সুবিধায় একজন বন্দী সপ্তাহে একবার পাঁচ মিনিট করে কথা বলতে পারবেন। এজন্য তাদের প্রিজনার ক্যাশ অ্যাকাউন্ট থেকে প্রতি মিনিটের জন্য এক টাকা করে কেটে নেওয়া হবে।